শান্তিপুরে হিন্দু মুসলিম সম্প্রদায়ের সম্প্রতির জগদ্ধাত্রী পূজো
দি নিউজ লায়ন ; একপাশে পীরের মাজার তার পাশেই গড়া শান্তিপুর সূত্রাগড় পীরের হাট অঞ্চলের জগদ্ধাত্রী মন্ডপ ।প্রায় তিনশো বছরের ধরেই এই অঞ্চলের জগদ্ধাত্রী পূজো হয়ে আসছে। এই পীরের হাট অঞ্চলে হিন্দু ও মুসলিম এক সঙ্গে বসবাস করতো।
এই দুই সম্প্রদায়ের মেলবন্ধনের জন্য এই পূজা জড়িয়ে আছে। শান্তিপুরের জগদ্ধাত্রী পূজা গুলির মধ্যে সর্বাপ্রেক্ষা প্রাচীন এই বারোয়ারীর জগদ্ধাত্রী পূজা,ওই এলাকায় একটি পীরের মাজার ও রয়েছে সেটিও প্রায় তিনশো বছরের পুরোনো। মাজারের পাশে হাট বসতো তার থেকেই এই অঞ্চলের নাম হয় পীরের হাট। জানা যায় নদিয়ার মহারাজ কৃষ্ণচন্দ্র রায় দেবীর জগদ্ধাত্রীর স্বপ্না দেশ পেয়ে তিনি প্রথম তার বাড়িতে দেবীর পূজা করেন।
দেবীর পূজার মাহাত্ম্য ছড়াবার জন্য তিনি পরবর্তী কালে তার লেঠেলদের সহযোগিতায় মহারাজ তার হাতিশালায় জগদ্ধাত্রী পূজা করেন ।পীরের হাট অঞ্চলে টি আগে রাজার হাতিশাল ছিল। যেহেতু মহারাজ স্বয়ং এই পূজা করেছিলেন সেহেতু সেই রীতি বজায় রেখে আজ ও মহারাজ কৃষ্ণচন্দ্র রায়ের নামেই এই পূজার সংকল্প হয়।
এই পূজার প্রধান বৈশিষ্ট্য দেবীর পিছনের চালচিত্র , তা পাড়ার সমস্ত যুবক বহুদিন ধরে তৈরী করেন,এ ছাড়াও আরো বৈশিষ্ট্য হচ্ছে , মহাসমারোহে দেবীর পূজা অনুষ্ঠিত হয়। দেবীর হোমকুন্ডে হোম সম্পাদিত হয়। এছাড়াও ভোগের বিশেষত্ব হল , খিচুড়ি, চচ্চরী, পুষ্পান্ন, পরমান্ন, বিভিন্ন ভাজা , চাটনী ,মিষ্টি ইত্যাদি দিয়ে দেবীর ভোগ দেওয়া হয় ।এক দিনে তিন পূজায় তিন বার ভোগ নিবেদন করা হয়।

Post a Comment